সিলেটের দুটি আসনে সিপিবির প্রার্থীতা ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের দুটি আসনে নিজেদের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি)। ঘোষিত আসন দুইটির মধ্যে সিলেট-১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে কারানির্যাতিত সিপিবি নেতা ও সাবেক ছাত্রনেতা এডভোকেট আনোয়ার হোসেন সুমনকে। তাছাড়া, সিলেট-৩ আসন থেকে সংগঠনের জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেনকে চূড়ান্ত করা হয়েছে। গেল ২৬ নভেম্বর পার্টির সিলেট জেলা কমিটির সভায় অনুষ্ঠিত বৈঠক থেকে এই সিদ্বান্ত গ্রহণ করা হয়।
সভায় বলা হয়-সমাজের উন্নয়ন তখনই সম্ভব যখন সবাইকে সমান সুযোগ এবং নিরাপত্তা দেওয়া হয়। কমিউনিস্ট পার্টি বিশ্বাস করে, মানুষের অধিকার, সামাজিক ন্যায় এবং শ্রমজীবীদের কল্যাণ সব সময় প্রাধান্য পাবে। বক্তারা বলেন, কমিউনিস্ট পার্টি বিশ্বাস করে—সকলের জন্য সমান সুযোগ, শ্রমজীবীদের অধিকার রক্ষা, এবং মানুষের কল্যাণে সর্বোচ্চ প্রাধান্য নিশ্চিত করা।
বক্তারা সিলেটের দুটি আসনে সিপিবি মনোনীত প্রার্থীদের ভোটদানের মাধ্যমে সংসদে কৃষক শ্রমিক মেহনতি জনতার প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহবান জানান।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: