কুলাউড়ায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
Led Bottom Ad

কুলাউড়ায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

২৮/১১/২০২৫ ১৫:৩৭:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতের নাম সালাউদ্দিন (২৫)। তিনি বড়লেখা উপজেলার ভোলারকান্দি গ্রামের বাসিন্দা। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আছুরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামীম আহমদ মুঠোফোনে বলেন, সালাউদ্দিন মোটরসাইকেল চালিয়ে কুলাউড়া উপজেলার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলের পেছনে সামাদ নামের এক যুবক ছিলেন। তিনি সালাউদ্দিনের বন্ধু। আছুরিঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে মোটরসাইকেলটি উল্টে পড়ে এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে সালাউদ্দিন ঘটনাস্থলেই মারা যান। তবে পেছনে থাকা সামাদ অক্ষত থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। পরে কুলাউড়া থানার পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়।


সালাউদ্দিনের ছোট ভাই ফাহাদ আহমদ মুঠোফোনে বলেন, তাঁর ভাই কুলাউড়ার সাদীপুর এলাকায় তাঁদের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গেছেন।


কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad