বাউল আবুল সরকারের গ্রেপ্তার ও হামলার প্রতিবাদে সিলেটে ‘বিক্ষুব্ধ বন্ধন’
Led Bottom Ad

বাউল আবুল সরকারের গ্রেপ্তার ও হামলার প্রতিবাদে সিলেটে ‘বিক্ষুব্ধ বন্ধন’

প্রথম সিলেট প্রতিবেদন

২৫/১১/২০২৫ ১১:২৫:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

প্রথিতযশা বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার এবং সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বাউল ও সূফি সাধকদের ওপর সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার উদ্যোগে এই “বিক্ষুব্ধ বন্ধন” কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার সভাপতি নাজিকুল ইসলাম রানা। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী। এতে বক্তব্য দেন বাসদ সিলেট জেলার আহ্বায়ক কমরেড আবু জাফর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কথাকলি সিলেটের সভাপতি শামছুল বাসিত শেরো, বাংলাদেশ বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগের সভাপতি বিরহী কালা মিয়া, সাধারণ সম্পাদক বাউল সূর্যলাল দাস, দপ্তর সম্পাদক শীতন বাউল, সময়পাঠ সম্পাদক মনির হেলাল, নাট্যজন নীলাঞ্জন দাস টুকু, বাউল শিল্পী শাহিনূর আলম সরকার, কবি মেকদাদ মেঘসহ অনেকে।

বক্তারা বলেন, বাউলরা এই মাটির অমূল্য সাংস্কৃতিক সম্পদ। ইউনেস্কো স্বীকৃত বাউল সংগীত বাংলাদেশের মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। বাউলরা প্রেম, ভ্রাতৃত্ব ও মানবতার কথা বলে সমাজে শান্তির বার্তা ছড়ান। অথচ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বাউল ও সূফি সাধকদের ওপর হামলা সংস্কৃতি ও সহনশীলতার ওপর আঘাত বলে মন্তব্য করেন বক্তারা।

মাদারিপুরে বাউল শিল্পী আবুল সরকারকে চিহ্নিত সাম্প্রদায়িক গোষ্ঠীর প্ররোচনায় গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন। পাশাপাশি বাউল শিল্পী, মাজার, ধর্মীয় ও সূফি আখড়ায় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad