জকিগঞ্জে সন্ধ্যা রাতে দুঃসাহসিক ডাকাতি: স্বর্ণালঙ্কার ও টাকা লুট
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি ডা. বিভাকর দেশমূখ্যের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় মুখোশধারী দুর্বৃত্তরা তার বাড়িতে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
ডা. বিভাকর দেশমূখ্য জানান, রাত সাড়ে ৭টার দিকে মুখোশ পরা দুইজন তার বাড়িতে ঢুকে ধারালো অস্ত্রের মুখে স্ত্রীকে জিম্মি করে। এসময় তারা ২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ ৬০ হাজার টাকা এবং ৫ ভরি রুপা লুট করে নেয়। তার ধারণা, বাড়ির বাইরে আরও কয়েকজন ডাকাত সহযোগী অবস্থান করছিল।
ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে জোর তদন্ত চলছে।”
এ রহমান
মন্তব্য করুন: