সিলেট সীমান্তে বিজিবির অভিযানে চার কোটি টাকার চোরাই পণ্য জব্দ
Led Bottom Ad

ইয়াবাসহ আটক ১

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে চার কোটি টাকার চোরাই পণ্য জব্দ

প্রথম সিলেট প্রতিবেদন

২৪/১১/২০২৫ ১০:৩৫:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)–এর অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা প্রায় চার কোটি টাকার পণ্য জব্দ করা হয়েছে। একই অভিযানে ইয়াবাসহ একজন আসামিকে আটক করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হকের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়। শনিবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। এরমধ্যে রয়েছে শিং মাছের চালান (বাংলাদেশ থেকে ভারতে পাচারের প্রস্তুতিকালে), চোরাচালান পরিবহনে ব্যবহৃত ট্রাক ও মোটরসাইকেল, ভারতীয় সানগ্লাস, কিটক্যাট ও চকলেটসহ বিভিন্ন পণ্য। সব মিলিয়ে এসব জব্দকৃত পণ্যের বাজারমূল্য ৪ কোটি ৪ লাখ টাকা।

এদিকে শ্রীপুর বিওপির একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও একদফা চোরাই পণ্য ও একটি ট্রাক জব্দ করে।

বিবৃতিতে অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক বলেন, “সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, জব্দকৃত পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আটককৃত ব্যক্তিকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad