কোম্পানীগঞ্জে শিশু নির্যাতনের চেষ্টা, গ্রেপ্তার ১
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এক শিশুকে নির্যাতনের চেষ্টা করার অভিযোগে আব্দুল মতলিব মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার জালিয়ারপার গ্রামের বাসিন্দা।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শাহ আরফিন বাজার এলাকার একটি ভবনের দোতলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, মতলিব মিয়া কৌশলে শিশুটিকে একটি কক্ষে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে গিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে হেফাজতে নেয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে।”
তিনি আরও জানান, শিশুটির পরিবার শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।
এ রহমান
মন্তব্য করুন: