ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতিকে গণসংবর্ধনা
Led Bottom Ad

ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতিকে গণসংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

২৩/১১/২০২৫ ১৯:৫৭:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। রবিবার ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপ ও ভোলাগঞ্জ উদয়ন সংঘের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের কোষাধ্যক্ষ আব্দুস সালাম বাবুল।গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ধলাই সেতু রক্ষার আন্দোলন করায় প্রায় ২মাস অন্যায় ভাবে কারাভোগ করতে হয়েছে সাহাব উদ্দিনকে। এমন যদি হয় তাহলে ভবিষ্যতে ভালো কাজ করতে মানুষ নিরুৎসাহিত হবে।’

এর আগে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে হাজারো জনতা তাকে মোটরসাইকেল শোডাউন দিয়ে সিলেট থেকে এগিয়ে নিয়ে আসে। ভোলাগঞ্জ উদয়ন সংঘের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক এখলাছ আহমদের সূচিত স্বাগত বক্তব্যের মাধ্যমে এতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি সাহাব উদ্দিন। কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল সালাম বাবুল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা আব্দুর রকিব, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের নির্বাহী সদস্য আখতারুজ্জামান নোমান, আহমদ শাহনেওয়াজ লিটন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল বাশার, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, জেলা যুবদলের সদস্য খোকন রঞ্জন দে, বিএনপি নেতা তাজ উদ্দিন, সাইবুর রহমান, মুক্তিযোদ্ধা দলের ইউনিয়ন সভাপতি রতন মিয়া, সাবেক মেম্বার দুলা মিয়া, উপজলা যুবদলের সদস্য মানিক মিয়া প্রমুখ।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad