সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
Led Bottom Ad

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি,কানাইঘাট

২৩/১১/২০২৫ ১৬:০৯:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে জামাল উদ্দিন (৪৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার রাতের এই ঘটনাটি বাংলাদেশের অভ্যন্তরেই ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।


নিহত জামাল উদ্দিন কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর ছেলে। পরিবার–সূত্রে জানা যায়, শনিবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। দিন শেষে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন।


রাতের দিকে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা লোভাছড়া এলাকায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।


কানাইঘাট থানার উপপরিদর্শক দূর্গা কুমার বলেন,“স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ভোর চারটার দিকে থানায় আনা হয়।”


আজ রবিবার (২৩ নভেম্বর) সকালে মরদেহটি সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad