সিলেটে ভূমিকম্পের পর গ্যাস কূপ খনন বন্ধ ঘোষণা
Led Bottom Ad

সিলেটে ভূমিকম্পের পর গ্যাস কূপ খনন বন্ধ ঘোষণা

প্রথম সিলেট প্রতিবেদন

২৩/১১/২০২৫ ১৬:০৩:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষিতে সতর্কতা হিসেবে দেশের কয়েকটি অঞ্চলে গ্যাস কূপ খনন (ড্রিলিং) কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে পেট্রোবাংলা। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন থেকে পাঠানো এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।


বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) জানায়, গত দুই দিনে সংঘটিত চারটি ভূমিকম্প প্রমাণ করে যে নরসিংদী জেলার ওপরের ভূস্তরীয় প্লাটিলেট অত্যন্ত অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে ভূমিতে সামান্য কম্পনও ওই এলাকার ভূমিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।


এই কারণে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে পেট্রোবাংলার আওতাধীন সকল প্রাকৃতিক গ্যাস কূপে চলমান ড্রিলিং কার্যক্রম ৪৮ থেকে ৭২ ঘণ্টা সাময়িকভাবে বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়।


এছাড়া নরসিংদী জেলায় সব ধরনের ড্রিলিং কাজ ৪৮–৭২ ঘণ্টার জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করার পরামর্শ দিয়েছে বাপেক্স।


এর আগে শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে সাভার বাইপাইল এলাকায় ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।


একই দিন সন্ধ্যা ৬টার দিকে পরপর দুই দফা ভূমিকম্প হয়—প্রথমটি: সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ড, মাত্রা ৩.৭,দ্বিতীয়টি: সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ড, মাত্রা ৪.৩, উভয়ের উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এলাকা। এর আগের দিন শুক্রবার (২১ নভেম্বর) সকালে আঘাত হানা ৫.৭ মাত্রার ভূমিকম্পে সারা দেশে ১০ জনের মৃত্যু ঘটে। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। বড় ধরনের ভূমিকম্পের পর আফটারশক হওয়ার সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট সব অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad