কোম্পানীগঞ্জে পাথরচুরি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
সিলেটের কোম্পানীগঞ্জে পাথরচুরি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হামজা (৩০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত হামজা মৃত বশির মিয়ার ছেলে। তিনি উপজেলার পাড়ুয়া লামাপাড়া এলাকার বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়, হামজার বিরুদ্ধে পাথরচুরিসংক্রান্ত দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলাগুলো হলো জিআর মামলা নং: ২৩৩/২২, ধারা ৪৩১/৩৭৯/৩৪, জিআর মামলা নং: ০৩/২৩, ধারা ৪৩১/৩৭৯/৪১১। উভয় মামলাই পাথরচুরির অভিযোগে দায়ের করা হয়েছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রতন শেখ পিপিএম বলেন, “আটক হামজার বিরুদ্ধে পাথরচুরির দুটি মামলার ওয়ারেন্ট ছিল। তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।”
এ রহমান
মন্তব্য করুন: