সিলেটে ঝোপের ভেতর থেকে গুলিসহ দুটি বিদেশি অস্ত্র উদ্ধার
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ঝোপঝাড়ের ভেতর থেকে গুলিসহ দুটি বিদেশি এয়ারগান উদ্ধার করেছে র্যাব। শনিবার রাত দেড়টার দিকে (শুক্রবার দিবাগত রাত) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রনকেলি নুরুপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব–৯ জানায়, ওই স্থানে পরিত্যক্ত অবস্থায় দুটি সচল বিদেশি এয়ারগান ও ৬০ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। পরে দুটি সাধারণ ডায়েরি (জিডি) করে অস্ত্র ও গুলিগুলো গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব–৯–এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ।
র্যাব আরও জানায়, গত ৫ আগস্টের পর থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে সংস্থাটি ২৫টি দেশি–বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক এবং ১৮টি ডেটোনেটর উদ্ধার করেছে।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: