জকিগঞ্জে জামায়াতের সুধী সমাবেশ
Led Bottom Ad

জকিগঞ্জে জামায়াতের সুধী সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২১/১১/২০২৫ ১৮:৩৪:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও  সিলেট জেলা  নায়েবে আমীর আনওয়ার হোসাইন খান বলেছেন, ‘মানুষ পরিবর্তন চায়। আর আমরা সবাইকে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গঠন করতে চাই।আমরা বলছি, আল্লাহ যদি আমাদের সরকারে বসায়, তাহলে  সবাইকে নিয়েই আমরা মানবিক দেশ গড়বো। দেশের চিত্র পাল্টে দিবো। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজীমুক্ত সমাজ উপহার দেবো।’ 

তিনি বলেন, ‘একদল লুটপাট করবে, বিদেশের মাটিতে বেগমপাড়া করবে, মানুষ অত্যাচারের শিকার হবে। এটা আমরা চাই না। এজন্য জনগণের কথা এবার আমরা পরিবর্তন চাই। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের কেউ থামাতে পারবে না। আর সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা হলে মানুষ আর ব্যাংক লুটপাট করবে না, মানুষ খুন করবে না, মানুষের সম্পদ আত্মসাৎ করবে না।’

তিনি শুক্রবার (২১নভেম্বর)সকালে পৌরসভার সোনার বাংলা হলে জকিগঞ্জ পৌরসভা জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

পৌরসভা সভাপতি আবু রুশদ ইকবালের সভাপতিত্বে এবং যুব বিভাগ সভাপতি মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামায়াতের উপজেলা আমীর কাজী জালাল উদ্দীন, সাবেক আমীর গোলাম রুকবানী জাবেদ, সেক্রেটারি সারওয়ার হোসাইন,  ছাত্রশিবিরের সাবেক পূর্ব জেলা সভাপতি মারুফ আহমদ, পৌর সেক্রেটারী মুনিম আহমদ শ্রমিক কল্যাণ সভাপতি আলী আকবার রাসেল সহ প্রমুখ।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad