আ.লীগের চেয়ারম্যানের মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক সাইফুর
Led Bottom Ad

আ.লীগের চেয়ারম্যানের মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক সাইফুর

প্রথম ডেস্ক

২০/১১/২০২৫ ১৬:১৩:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ‘আজকের সিলেট’ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন। মামলাটি করেছিলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ–সমর্থিত চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ।


সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২ সালের বন্যার সময় ঈদুল আজহার জন্য দেওয়া একটি গরু আত্মসাতের অভিযোগে ইমাদের বিরুদ্ধে এলাকায় সালিস হয়। পরে ওই অভিযোগ–সংশ্লিষ্ট সংবাদ ‘আজকের সিলেট’সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ ঘটনার জেরে ২০২২ সালের ৩১ আগস্ট সাইফুর রহমানসহ ১৩ জনকে আসামি করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন চেয়ারম্যান ইমাদ। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।


পিবিআই পরবর্তী সময়ে তিন সাংবাদিকসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। এরপর আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলাটি শুনানির পর দীর্ঘ পর্যালোচনা শেষে গতকাল আদালত অভিযোগ খারিজ করে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার মুনজের আহমদ।


মামলা থেকে খালাস পাওয়ার পর প্রতিক্রিয়ায় সাইফুর রহমান তালুকদার বলেন, “এই মামলার কারণে দীর্ঘদিন ভোগান্তিতে ছিলাম। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে চলতে হয়েছে। অবশেষে ন্যায়বিচার পেয়েছি।”

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad