সিলেটে ভুল তথ্য দিয়ে উত্তরাধিকার সনদ: ইউপি চেয়ারম্যান–সদস্য জেলে
Led Bottom Ad

সিলেটে ভুল তথ্য দিয়ে উত্তরাধিকার সনদ: ইউপি চেয়ারম্যান–সদস্য জেলে

প্রথম সিলেট প্রতিবেদন

২০/১১/২০২৫ ০০:৪৫:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জে ভুল তথ্যের ভিত্তিতে উত্তরাধিকার সনদ ইস্যুর অভিযোগে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান ও এক সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলায় আজ মঙ্গলবার তাঁরা আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করা হয়।


মামলার সূত্রে জানা গেছে, একই পরিবারের সদস্যদের মধ্যে সম্পদ ও উত্তরাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে পরিবারের এক পক্ষ মিথ্যা তথ্য উপস্থাপন করে বিরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তারের কাছ থেকে উত্তরাধিকার সনদ সংগ্রহ করেন। পরে প্রকৃত তথ্য যাচাই–বাছাই করে আগের সনদটি বাতিল করে নতুন সনদ দেওয়া হয়।


ভুক্তভোগী পক্ষের অভিযোগ, প্রকৃত তথ্য গোপন রেখে ও যথাযথ যাচাই না করেই চেয়ারম্যান ও সদস্য এমাদ উদ্দিন সনদটি ইস্যু করেছিলেন। এতে পরিবারটি আর্থিক ও আইনি ক্ষতির মুখে পড়ে। এ ঘটনায় তাঁরা আদালতে মামলা করেন।


মঙ্গলবার জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত চেয়ারম্যান আব্দুস ছাত্তার ও সদস্য এমাদ উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad