সিলেটের যেসব এলাকায় বুধবার বিদ্যুৎ থাকবে না
সিলেট মহানগরীর প্রায় অর্ধাংশে আগামী বুধবার (১৯ নভেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (১৭ নভেম্বর) বিকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ–২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রান্সফরমার ও বিতরণ লাইন জরুরি সংস্কার, সংরক্ষণ এবং গাছপালার ডালপালা কাটার কাজের জন্য বুধবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মহানগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না: ১১ কেভি সোবহানীঘাট ফিডার এলাকা,চালিবন্দর,কাষ্টঘর,সোবহানীঘাট,বিশ্বরোড,জেল গেট,বন্দর রোড ও আশপাশ এলাকা,কালীঘাট ফিডার এলাকা,আমজাদ আলী রোড,কালীঘাট,ছড়ারপাড়,মাছিমপুর,মহাজনপট্টি,হকার্স মার্কেট,লালদিঘীরপাড়,ডাকবাংলা রোড ও আশপাশ এলাকা.বোরহান উদ্দিন ফিডার এলাকা,বোরহান উদ্দিন মাজার,শাপলাবাগ,কুশিঘাট,মেন্দিবাগ,মিরাপাড়া,নোয়াগাঁও,সাদাটিকর ও আশপাশ এলাকা,অন্যান্য এলাকা মীরেরচক,মুক্তিরচক,মুরাদপুর,টুলটিকর,পীরেরচক ও আশপাশ এলাকা,ধোপাদিঘীরপাড় ফিডারের রোজভিউ পয়েন্ট,উপশহর ডি-ব্লক মেইন রোডের উভয় পাশ ও আশপাশ এলাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হলে পুনরায় তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেছেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: