পদ ফিরে পেলেন শাবি ছাত্রদল নেতা সোহাগ
পদ ফিরে পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সোহাগ। সোমবার (১৭ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে পদ অব্যাহতি প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধাšত্ম মোতাবেক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সোহাগের পদের অব্যাহতি প্রত্যাহার করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোন বিধি-নিষেধ রইল না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধাšত্ম অনুমোদন করেছেন।
গত ১৬ আগস্ট পৃথক ব্যানারে কর্মসূচি করায় সোহাগকে সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।
এ রহমান
মন্তব্য করুন: