কোম্পানীগঞ্জে ব্র্যাকের একসেলারেটেড অভিজ্ঞতা বিনিময় সভা
Led Bottom Ad

কোম্পানীগঞ্জে ব্র্যাকের একসেলারেটেড অভিজ্ঞতা বিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১৭/১১/২০২৫ ১৮:১৬:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জে ব্র্যাকের শিক্ষা কর্মসূচির একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের লক্ষ্যে এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ব্র্যাক শিক্ষা কর্মসূচির আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হয়।

ব্র্যাক শিক্ষা কর্মসূচির বিভাগীয় ব্যবস্থাপক আমেনা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ছাইদ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমেদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, ব্র্যাক শিক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার (ফিল্ড অপারেশন) নাজমা আক্তার, আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এবং ব্র্যাক এর অন্যান্য প্রোগ্রামের কর্মকর্তাগণ।

অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে বক্তারা ব্র্যাক শিক্ষা কর্মসূচির গৃহিত কার্যক্রম সমূহের অগ্রযাত্রার পথকে সুগম করার লক্ষ্যে তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন। কোভিড-১৯ এর আকস্মিক প্রাদুর্ভাবের ফলে, বাংলাদেশের সকল স্কুল ১৮ মাসের জন্য বাধ্যতামূলকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এসময় শ্রেণিকক্ষে প্রচলিত সকল শিখন- শেখানো কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই দীর্ঘস্থায়ী বন্ধে, ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় এবং ঝরে পড়া শিক্ষার্থীর হারও বাড়তে থাকে। যুক্তরাজ্য সরকারের সহযোগিতায় ব্র্যাক শিক্ষা কর্মসূচি এর প্রকল্প "Educate the Most Disadvantaged Children in Bangladesh (EMDC)"- এর মাধ্যমে সুবিধাবঞ্চিত ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য একসেলারেটেড মডেলে শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। ১০ মাসের এই মডেলের মধ্যে রয়েছে ৪ মাসের একটি ক্যাচ- আপ কম্পোনেন্ট (Bridge Course) এবং ৬ মাসের নির্দিষ্ট শ্রেণিভিত্তিক শিখন প্রক্রিয়া, যা শিক্ষার্থীদের পূর্বের শিখন ঘাটতি পূরণ করে পুনরায় আনুষ্ঠানিক স্কুলে ফিরিয়ে আনতে সাহায্য করছে। বর্তমানে উত্ত প্রকল্পটির চতুর্থ বর্ষ চলছে এবং প্রায় ৪৮৭৫০ শিক্ষার্থী ১৯৫০ টি ব্র্যাক স্কুল থেকে এই মডেলে শিক্ষা সম্পন্ন করেছে এবং আরও ৩০০০০ শিক্ষার্থী ১২০০টি ব্র্যাক স্কুলে অধ্যয়নরত আছে। পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পটির শেষে ১,৪৭,৫০০ শিক্ষার্থী প্রায় ৫৯০০ টি এক কক্ষ বিশিষ্ট স্কুল থেকে ১০ মাসের একসেলারেটেড মডেলে শিক্ষা লাভ করবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad