বিশ্বনাথে ফ্রি চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
সিলেটের বিশ্বনাথে ‘বিশ্বনাথ উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে এবং ইবনে সিনা হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিশ্বনাথ পৌরশহরের হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ক্যাম্পে উপজেলার আট ইউনিয়ন থেকে দুই সহস্রাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে পরিচালিত এই ক্যাম্পে সাধারণ চিকিৎসা, গাইনি, চক্ষু, শিশু, ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন বিভাগের রোগীরা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পান।
সকালে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং ইবনে সিনা হাসপাতালের পরিচালক অধ্যক্ষ আব্দুল হান্নান। তিনি বলেন, “অনেক মানুষ অর্থাভাবে শহরে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারেন না। তাদের কথা ভেবেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সুযোগ পেলে ভবিষ্যতে তৃণমূলে আরও উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী এবং সঞ্চালনায় ছিলেন পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, ইবনে সিনা হাসপাতাল রিকাবী বাজার শাখার ইনচার্জ মামুন সরকার, ওসমানীনগর ইসলামিক একাডেমির প্রিন্সিপাল মাওলানা সাদিক সিকান্দার প্রমুখ।
এ রহমান
মন্তব্য করুন: