কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ মাদক ধ্বংস
Led Bottom Ad

কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ মাদক ধ্বংস

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১৫/১১/২০২৫ ১৮:২২:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে। শনিবার সকাল ১০টায় কোম্পানীগঞ্জ থানা কম্পাউন্ডের মাঠে এসব মাদক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মাদক ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন সিলেট জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াস হোসেন এবং ম্যাজিস্ট্রেট মো. রুবেল মিয়া। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের উপস্থিতিতেই এসব মাদক ধ্বংস করা হয়। ধ্বংস হওয়া মাদকদ্রব্যের মধ্যে ছিল— বিভিন্ন ব্র্যান্ডের ৪ হাজার ১০০ পিস ভারতীয় মদ, ৩০ বোতল ফেনসিডিল, ৭৭ হাজার পিস ভারতীয় ‘শেখ নাসির উদ্দীন’ ব্র্যান্ডের বিড়ি।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএম বলেন, “থানায় যোগদানের পরপরই বড় বড় কয়েকটি মাদকের চালান আটক করা হয়েছিল। সেই চালানগুলোর পাশাপাশি আগের জব্দকৃত কিছু মাদকও আজ ধ্বংস করা হয়েছে।”

তিনি আরও জানান, সকালে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে তার উপস্থিতিতেই মাদকগুলো ধ্বংস করা হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad