সিলেটে ‘বুলেট মামুন গ্রুপ’ এর শীর্ষ নেতা ফাহিম নিহত
Led Bottom Ad

সিলেটে ‘বুলেট মামুন গ্রুপ’ এর শীর্ষ নেতা ফাহিম নিহত

প্রথম সিলেট প্রতিবেদন

১২/১১/২০২৫ ২১:১৯:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে ‘বুলেট মামুন গ্রুপ’ এর গ্যাং লিডার মো. ফাহিম (২৩) বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে সোমবার (১০ নভেম্বর) নগরের বালুচর এলাকায় প্রতিপক্ষ গ্যাংয়ের সদস্যদের হামলায় গুরুতর আহত হন ফাহিম। এর পর ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে আজ তিনি মৃত্যুবরণ করেন। নিহত ফাহিম সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কান্দিগাঁও গ্রামের বাসিন্দা সে। পরিবারের সাথে নগরের বালুচর এলাকার ছাড়ারপাড়ে ভাড়া থাকতো সে।


জানা গেছে, নিহত ফাহিমের বড় ভাই মো. মামুন আহমেদ (২৫) ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এলাকায় ‘বুলেট মামুন গ্রুপ’ নামে একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্বও দিতেন সে। গত ১০ অক্টোবর মামুনকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে ১১টি মামলা রয়েছে।


মামুন কারাগারে যাওয়ার পর গ্যাংটির নেতৃত্ব নেন ছোট ভাই ফাহিম। এতে এলাকার আরেকটি গ্যাংয়ের সঙ্গে বিরোধ শুরু হয়। এরই ছেরে সোমবার রাতে বালুচরে প্রতিপক্ষের সদস্যরা একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও হাতে কোপ দেয় তাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


সূত্রে জানা গেছে, অবস্থার অবনতি হলে ১০ নভেম্বর রাতে ফাহিমকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকায়। কিছুটা উন্নতি হলে মঙ্গলবার রাতে তাঁকে সিলেটে ফের আনা হচ্ছিল। তবে পথে অবস্থার অবনতি হলে আজ বুধবার ভোরে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।


সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে। সেই হামলায় আহত ফাহিমের অবশেষে মৃত্যু হয়েছে। এতে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে । ফাহিমের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ এখনো আসেনি, আসলে আইনী পদক্ষেপ গ্রহন করা হবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad