তামাবিল ইমিগ্রেশন দিয়ে পাঁচ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ও কারাভোগ শেষে দেশে ফিরেছেন পাঁচ বাংলাদেশি নাগরিক। বুধবার (১২ নভেম্বর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তাঁদের ফেরত পাঠায়।তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা পাঁচ বাংলাদেশি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সিলেটের জকিগঞ্জ উপজেলার উকিয়াং সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশের সময় ভারতীয় পুলিশ তাঁদের আটক করে। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়। কারাভোগ শেষে বাংলাদেশের অনুরোধে ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগার থেকে তাঁদের মুক্তি দিয়ে তামাবিল সীমান্তে হস্তান্তর করা হয়।
বাংলাদেশের বিজিবি ও ভারতের বিএসএফের উপস্থিতিতে উভয় দেশের ইমিগ্রেশন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে তাঁদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করেন।
ফেরত আসা ব্যক্তিরা হলেন—মো. শামীম আহমেদ (৩৫), পিতা: আকদ্দস আলী, বাগপাড়া, জকিগঞ্জ মো. নাসির উদ্দিন (২৫), পিতা: আব্দুল মান্নান, জকিগঞ্জ
ইমরান হোসেন (২৭), পিতা: আব্দুল হান্নান, জকিগঞ্জ,ইকবাল আহমেদ (১৯), পিতা: শফিক আহমেদ, পূর্বগ্রাম, কানাইঘাট,আবুল হোসেন (২৫), পিতা: ফারুক আহমেদ, মানিপুর গ্রাম।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. বজলুর রশিদ বলেন,“ভারতীয় কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়া শেষে পাঁচ বাংলাদেশিকে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে তাঁদের আত্মীয়স্বজনের জিম্মায় দেওয়া হয়েছে।”
তাহির আহমদ
মন্তব্য করুন: