সিলেটে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে : ডিসি সারওয়ার আলম
Led Bottom Ad

বিশ্বনাথ উপজেলা পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে

সিলেটে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে : ডিসি সারওয়ার আলম

কামরুল আশিকী, ,নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

১১/১১/২০২৫ ১৯:১৬:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বলেছেন, জেলার যেকোনো গুরুত্বপূর্ণ স্থানে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অভিযান নিয়মিতভাবে চলবে। তিনি উল্লেখ করেন—“দখল যেন এখন অভ্যাসে পরিণত হয়েছে। বাসিয়া নদী থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা দখল হয়ে আছে। এসব দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”


মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্বনাথ উপজেলা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই সতর্কবার্তা দেন।

ডিসি সারওয়ার আলম বলেন, “আমরা সিলেটকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তুলতে চাই। এর জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। অবৈধভাবে রাস্তার পাশে সিএনজি-অটোরিকশা স্ট্যান্ড করে যানজট সৃষ্টি করা যাবে না। অবৈধ স্ট্যান্ডগুলো দ্রুত অপসারণ করা হবে।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিন্মমানের সেবা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিসি বলেন, “এই হাসপাতালের সেবায় নানা অভিযোগ রয়েছে। লোকবল কম, মাত্র দুজন ডাক্তার দিয়ে সেবা দেওয়া হচ্ছে। পরিচ্ছন্নতাকর্মীও নেই। আমার আগমনের খবর পেয়ে ভাড়াটে লোক দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। ঘাটতি পূরণের মাধ্যমে এখানকার মানুষকে আরও উন্নত সেবা দেওয়ার চেষ্টা করা হবে।”

এর আগে সকাল ১২টায় তিনি বিশ্বনাথ থানা পরিদর্শন করেন। দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন। বিকেলে উপজেলা হলরুমে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

এছাড়াও তিনি উপজেলা ভূমি, সমাজসেবা, কৃষি, প্রাণীসম্পদ, শিক্ষা অফিস, পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad