সিলেটে পুলিশের হাতে ধারালো চাকু, মোটরসাইকেল সহ ২ আসামী আটক
সিলেটে জালালাবাদ থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো চাকু ও মোটর সাইকেলসহ ২ জন আসামীতে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নের বড়ফৌদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আসামীরা হলেন, কোম্পানীগঞ্জের শিমুলতলা লম্বাকান্দি গ্রামের হোছেন খা এর ছেলে মোঃ জাকির মিয়া (৪৩) এবং একই ঠিকানার সামছু মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৫)।
পুলিশ জানায়, বিকাল সোয়া চারটায় ডাকাতি চেষ্টার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বড়ফৌদ এ্লাকার নজরুল ইসলামের বাড়ি সংলগ্ন পাকা রাস্তার পাশে বাঁশঝাড় পার্শ্ববর্তী অন্ধকারছন্ন স্থানে ডাকাতির প্রস্তুতি কালে পুলিশ ১ টি ধারালো চাকু ও মোটরসাইকেলসহ আসামীদের আটক করতে সমর্থ হয়। অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল থেকে আরও ৫ জন আসামী পালিয়ে যায়।
আসামীদের বিরুদ্ধে জালালাবাদ থানার মামলা নং-০৭, তারিখ-১১/১১/২০২৫ খিঃ, ধারা-৩৯৯/৪০২ রুজু করা হয়।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: