সংসদ নির্বাচনকে সামনে রেখে কোম্পানীগঞ্জে জমিয়তের গণ সমাবেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৪ আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় সোমবার (১০ নভেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার হাই স্কুল মাঠে নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জমিয়তে উলামায়ে ইসলামের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি আব্দুল মুসাব্বির এর সভাপতিত্বে উপজেলা জমিয়ত শাখার সহ-সভাপতি মাওলানা সোহেল আহমদ ও রুহুল আমিন সিরাজীর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা বাহার উদ্দিন জাকারিয়া, উদ্বোধক মাওলানা আতাউর রহমান।
প্রধান বক্তা ও সিলেট-৪ আসনে জমিয়তের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আলী বলেন, “ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের ন্যায্য অধিকার আদায়ে আমি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করব। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিতে জমিয়ত অতীতে যেমন ছিল, ভবিষ্যতেও তেমনি থাকবে।” সভায় আরও বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক, যুব জমিয়ত সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, হরিপুর মাদরাসার মুহতামিম মাওলানা হিলাল আহমেদ, গোয়াইনঘাট উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, জমিয়তে উলামায়ে ইসলামের যুব জমিয়ত কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুফতি রুহুল আমিন সিরাজী, জমিয়তে উলামায়ে ইসলাম জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহিব্বুল্লাহ প্রমুখ।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: