সিলেটে পরিবেশ অধিদপ্তরের অভিযান : সাত প্রতিষ্ঠানে ৬ লাখের বেশি জরিমানা
Led Bottom Ad

জলাধার ভরাটে ৩ জনের বিরুদ্ধে মামলা

সিলেটে পরিবেশ অধিদপ্তরের অভিযান : সাত প্রতিষ্ঠানে ৬ লাখের বেশি জরিমানা

প্রথম সিলেট প্রতিবেদন

১১/১১/২০২৫ ১৪:০০:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে পরিবেশ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের একটি টিম পৃথক অভিযানে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে সাতটি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার (১০ নভেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় ও হবিগঞ্জে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, অনুমোদন নবায়ন না করে ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসা পরিচালনা এবং প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই হোটেল পরিচালনার অভিযোগে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি জলাধার ভরাটের অভিযোগে হবিগঞ্জের দুই ব্যক্তিসহ তিনজনকে জরিমানা করা হয়েছে।

নগরীর স্টেডিয়াম মার্কেটের ২য় তলার মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার, একই মার্কেটের পূর্ব দিকে অবস্থিত মেসার্স ল্যাবএইডকে ৪৫ হাজার, জৈন্তাপুরের জৈন্তা পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার, বিয়ানীবাজারের সেবা মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার এবং সুনামগঞ্জের উকিলপাড়ার ইউনিক ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ব্যবসা পরিচালনা করায় সিলেট নগরীর লামাবাজার এলাকার লা ভিস্তা হোটেলকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

জলাধার ভরাটের অপরাধে হবিগঞ্জের চৌধুরীবাজার এলাকার শংকর পাল এবং গোপিনাথপুর এলাকার অমূল্য চন্দ্র দাসকে ৫৮ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় তারা উপস্থিত না থাকায় পরিবেশ অধিদপ্তর তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। একই অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুরের নোয়াপাড়ার ফয়সল স্পিন মিলকে প্যারামিটারের মান না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকারী দল জানায়, পরিবেশ আইন অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad