কোম্পানীগঞ্জে মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন
মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ, কোম্পানীগঞ্জ শাখার ২০২৫-২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ৩৫ সদস্যের নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন তেলিখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জিয়াউর রহমান মিজান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাঁঠালবাড়ি চৌমুহনীবাজার আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. হুমায়ুন কবীর।
কমিটির অন্যান্য পদে যারা দায়িত্ব পেয়েছেন—সিনিয়র সহ সভাপতি মো. আবুল হাশেম, সহ সভাপতি মো. এমাদ উদ্দিন, শফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, গোলাম রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শামীম, মাসুক রানা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছদরুদ্দিন, মো. ফজলুর রহমান, আব্দুর রশিদ, প্রচার সম্পাদক মো. মাইন উদ্দিন খন্দকার, যুগ্ম প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক কামরুল হুদা, যুগ্ম অর্থ সম্পাদক মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক মুরাদ হোসেন, যুগ্ম দপ্তর সম্পাদক বদরুল আলম, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক দীপক চন্দ্র মোদক, যুগ্ম গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক রশিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম কুমার, মহিলা বিষয়ক সম্পাদক রোমা খাতুন, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক মিহিকা বিশ্বাস, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক জামাল হোসেন, যুগ্ম বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক আমিনুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আব্দুল হালিম, যুগ্ম ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. সোহরাব হোসেন, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক সেলিম জাহান, যুগ্ম শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক তাপশ শর্মা, কার্যকরী সদস্য সুমিম ইসলাম, শামসুল আলম, আব্দুর রউফ, আশরাফুল ইসলাম, মো. রুহুল আমিন।
কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামী দুই বছর তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সমাজের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সৃষ্টির লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করবেন।
এ রহমান
মন্তব্য করুন: