সিলেট-২ আসনে প্রার্থী হিসেবে আলোচনায় আলী আনহার শাহান
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন তরুণ সংগঠক ও সাবেক তালামীয নেতা চৌধুরী আলী আনহার শাহান। বিভিন্ন মহলে শোনা যাচ্ছে—তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। তবে অনিবন্ধিত ইসলামী দল বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ নির্বাচনে অংশ নেবে কি না—এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। এরপরও সিলেটের কয়েকটি আসনে আল ইসলাহ নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় সক্রিয় রয়েছেন।
শাহান একসময় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া বিশ্বনাথ উপজেলার আহ্বায়ক ছিলেন। পাশাপাশি তিনি বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এবং বিশ্বনাথ ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সুখিপুর গ্রামের ছেলে আলী আনহার শাহান শিক্ষাজীবন থেকেই সামাজিক, ক্রীড়া ও সংগঠনমুখী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। স্থানীয়ভাবে একজন দক্ষ, সৎ ও গ্রহণযোগ্য তরুণ সংগঠক হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী শাহান রাজনৈতিকভাবে ফুলতলী পীরের অনুসারী এবং বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর একজন সক্রিয় সদস্য।
স্থানীয় নেতৃবৃন্দ বলছেন, আল ইসলাহ যদি সিলেট-২ আসনে প্রার্থী দেয়, তাহলে শাহান হতে পারেন দলের সম্ভাবনাময় মুখ। তরুণ ভোটারদের মধ্যেও তাঁর জনপ্রিয়তা রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে আলী আনহার শাহানের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, “আল ইসলাহ নির্বাচন করবে কি না সে সিদ্ধান্ত নিবেন দলের কেন্দ্রীয় মুহতারাম সভাপতি ও সিনিয়র নেতৃবৃন্দ। আমি প্রার্থী হব কি না—এটা পুরোপুরি দলীয় সিদ্ধান্তের উপর নির্ভরশীল।”
এ রহমান
মন্তব্য করুন: