শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান
Led Bottom Ad

শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১০/১১/২০২৫ ১৮:১৫:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুর ১টায় জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।অভিযানকালে গর্ত থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৬টি লিস্টার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়।

জেলা প্রশাসক সারোয়ার আলম বলেন, “যেকোনো মূল্যে শাহ আরেফিন টিলা ধ্বংস করে চলা অবৈধ পাথর উত্তোলন বন্ধ করা হবে। একটি শক্তিশালী অপরাধী চক্র দীর্ঘদিন ধরে এই পাহাড়ের ক্ষতি করছে। তাদের আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “যেই এই চক্রের সাথে জড়িত থাকুক, যতই শক্তিশালী হোক ছাড় দেওয়া হবে না। স্থানীয় জনপ্রতিনিধিরাও জবাবদিহির বাইরে নন। তারা শুধু জনপ্রতিনিধি নয়, তারা সরকারেরও প্রতিনিধি—তাদের দায়িত্ব রয়েছে কীভাবে এলাকায় এমন অপরাধ চালানো হলো সেটিও খতিয়ে দেখা হবে।”

এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ (পিপিএম), ওসি তদন্ত সুজন চন্দ্র কর্মকার, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা মিজানুল কবির, বিজিবি সদস্য ও পুলিশ ফোর্স।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad