সিলেট মহানগর বিএনপির ৪০ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার
Led Bottom Ad

বহিষ্কৃত নেতাকর্মীদের পুনর্বহাল

সিলেট মহানগর বিএনপির ৪০ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রথম সিলেট প্রতিবেদন

১০/১১/২০২৫ ১৪:৩০:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের ভেতরে দলীয় ঐক্য সুদৃঢ় করতে বহিষ্কৃত নেতাকর্মীদের পুনর্বহাল অব্যাহত রেখেছে বিএনপি। এরই অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির ৪০ জন নেতাকর্মীকে পুনর্বহাল করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলের সিদ্ধান্ত অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের সিটি করপোরেশন নির্বাচন বিএনপি বর্জন করে। কেন্দ্রীয় নির্দেশনায় দলীয় নেতাকর্মীদেরও নির্বাচনে অংশ না নিতে বলা হয়েছিল। সে অনুসারে তৎকালীন মেয়র আরিফুল হক চৌধুরী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেননি। কিন্তু দলের সিদ্ধান্ত অমান্য করে ৪৩ জন নেতা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের পরপরই তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে বহিষ্কার করা হয়। পরে এসব নেতা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ক্ষমা প্রার্থনা করে দলে পুনর্বহালের আবেদন জানান। দীর্ঘ আলোচনার পর তাদের আবেদন, রাজনৈতিক অবদান এবং সংগঠনের প্রতি আনুগত্য বিবেচনায় বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বিএনপি।

পুনর্বহাল হওয়া নেতাদের তালিকায় মহানগরের বিভিন্ন ওয়ার্ডের ৪০ নেতার নাম রয়েছে। এর মধ্যে রয়েছেন— ১ নম্বর ওয়ার্ডের সৈয়দ তৌফিকুল হাদী ও মুফতি কমর উদ্দিন কামু, ৩ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান মিঠু, ৫ নম্বর ওয়ার্ডের মো. কামাল মিয়া, খালেদ আকবর চৌধুরী, আমিনুর রহমান খোকন ও শাহেদ সিরাজ, ৬ নম্বর ওয়ার্ডের ফরহাদ চৌধুরী শামীম, ১০ নম্বর ওয়ার্ডের মো. সাঈদুর রহমান জুবের, ১১ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম মতছির, ১৪ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম মুনিম, ১৫ নম্বর ওয়ার্ডের মো. মুজিবুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ডের এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল ও সালমান চৌধুরী শাম্মী, ২২ নম্বর ওয়ার্ডের বদরুল আজাদ রানা, ২৩ নম্বর ওয়ার্ডের মামুনুর রহমান মামুন, ২৪ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবির সুহিন, ২৫ নম্বর ওয়ার্ডের অ্যাডভোকেট রুকশানা বেগম শাহনাজ, ২৬ নম্বর ওয়ার্ডের সেলিম আহমদ রনি, ২৮ নম্বর ওয়ার্ডের আলী আব্বাস, ২৯ নম্বর ওয়ার্ডের গোলাম মোস্তফা কামাল ও সাহেদ খান স্বপন, ৩০ নম্বর ওয়ার্ডের জাবেদ আমিন সেলিম, রাজু মিয়া ও সানর মিয়া, ৩১ নম্বর ওয়ার্ডের মো. আব্দুল মুকিত, ৩২ নম্বর ওয়ার্ডের অ্যাড. হেদায়েত হোসেন তানভীর ও দুলাল আহমদ, ৩৩ নম্বর ওয়ার্ডের গউছ উদ্দিন পাখী ও দেলওয়ার হোসেন নাদিম, ৩৭ নম্বর ওয়ার্ডের দিলওয়ার হোসেন জয়, ৩৮ নম্বর ওয়ার্ডের উসমান হারুন পনির, ৩৯ নম্বর ওয়ার্ডের আলতাফ হোসেন সুমন, ৪০ নম্বর ওয়ার্ডের আব্দুল হাছিব, ৪২ নম্বর ওয়ার্ডের সুমন আহমদ সিকদার। এ ছাড়া সংরক্ষিত আসনে পুনর্বহাল হয়েছেন— সালেহা কবির শেলী, রুহেনা বেগম মুক্তা, অ্যাড. জহুরা জেসমিন, কামরুন নাহার পিন্নি ও নেহার রঞ্জন পুরকায়স্থ।

বিএনপি সূত্র জানায়, ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad