সর্বাত্মক কর্মবিরতিতে জকিগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা
Led Bottom Ad

সর্বাত্মক কর্মবিরতিতে জকিগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

০৯/১১/২০২৫ ১৮:০৬:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকার শহীদ মিনারে আয়োজিত শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশী হামলা, গ্রেফতার ও অসংখ্য শিক্ষক আহত হওয়ার ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের জকিগঞ্জেও রোববার (৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। সহকারী শিক্ষকদের দাবিগুলো হলো— ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ, পদোন্নতির জটিলতা দূর করা, শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান।

জকিগঞ্জ উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল হালিম বলেন, “আমাদের দাবি নতুন নয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও আমরা বারবার আন্দোলন করেছি। ২০১৪, ২০১৭, ২০১৯ এবং সর্বশেষ ২৫ আগস্ট ২০২৫—এসব সময় আমরা ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। কিন্তু কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে থামিয়ে রেখেছেন। গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে প্রত্যাশা ছিল দাবিগুলো বাস্তবায়িত হবে, কিন্তু এখনও হয়নি। শিক্ষকরা শান্তিপূর্ণ আন্দোলনে নামলে পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং গরম পানির স্প্রে চালিয়েছে। গ্রেফতার হয়েছে অসংখ্য শিক্ষক। এমন পরিস্থিতিতে আমরা কর্মবিরতি ছাড়া বিকল্প দেখছি না।”


জকিগঞ্জ উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল খালিক বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর। অথচ শনিবার ঢাকায় আমাদের ন্যায্য দাবি নিয়ে অবস্থানকারী শিক্ষকদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই।”

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি জকিগঞ্জ উপজেলা সভাপতি আব্দুস শহীদ তাপাদার বলেন, “শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশী আচরণ শিক্ষকদের জন্য অত্যন্ত হতাশাজনক। আমরা সহকারী শিক্ষকদের আন্দোলনে সম্পূর্ণ সমর্থন জানাই।”

এবিষয়ে জকিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল বারেক বলেন, “সহকারী শিক্ষকদের আন্দোলন সম্পর্কে আমরা অবগত। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সমাধান বের হবে বলে আশাবাদী।”


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad