মৌলভীবাজারে মেয়াদ উত্তীর্ণ পণ্যে নকল শীল: অভিযানে ৫৩ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারে মেয়াদ উত্তীর্ণ পণ্যে নকল শীল: অভিযানে ৫৩ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১০/০৯/২০২৬ ২১:০৫:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার শহর এলাকার পৃথক স্থানে  বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর উপজেলার টিবি হাসপাতাল রোড এলাকায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোকশেদ উল্লাহর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি কোম্পানির আটা, ময়দা ও তেলের ডিলার কর্তৃক মেয়াদোত্তীর্ণ এবং মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি পণ্যের মূল মেয়াদের সিল ঘষে তুলে নিজেদের তৈরি নকল সিলের মাধ্যমে নতুন মেয়াদ সংযোজন করে পণ্য সরবরাহের প্রমাণ পাওয়া যায়।

এ অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ও ৫৩ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে জব্দকৃত ১২৭ প্যাকেট আটা ও ময়দা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। একই সঙ্গে পণ্যের মেয়াদ পরিবর্তনে ব্যবহৃত নকল সিলও জব্দ করা হয়।

অপরদিকে, একই দিনে শহরের কুসুমবাগ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমির নেতৃত্বে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর ১৯ ধারায় একটি মামলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ নিয়ে পৃথক ২টি মামলায় সর্বমোট ৫৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

অভিযান দুটিতে দুইজন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাশাপাশি স্যানিটারি ইন্সপেক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad