সিলেটে এসএসসিতে নতুন করে পাস করলেন ১৮৬, নতুন জিপিএ-৫ ১২১

এসএসসির খাতা পুনর্মূল্যায়ন

সিলেটে এসএসসিতে নতুন করে পাস করলেন ১৮৬, নতুন জিপিএ-৫ ১২১

প্রথম সিলেট প্রতিবেদন

১০/০৯/২০২৬ ১৬:৪০:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

এসএসসি পরীক্ষার প্রাথমিক ফলাফলে অসন্তুষ্ট হয়ে খাতা পুনর্মূল্যায়নের (রিস্ক্রুটিনি) আবেদন করে ফল বদলে গেছে আড়াই হাজারের বেশি শিক্ষার্থীর। নতুন করে পাস করেছেন ১৮৬ জন শিক্ষার্থী, আর নতুনভাবে জিপিএ-৫ পেয়েছেন ১২১ জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত পুনর্মূল্যায়নের পরিসংখ্যান (স্ট্যাটিসটিকস অব রিস্ক্রুটিনি) থেকে এ তথ্য জানা গেছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের জন্য সিলেট বোর্ডে ২০ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী মোট ৫০ হাজার ৭১৩টি খাতার আবেদন করেছিলেন। পুনর্মূল্যায়ন শেষে মোট ২ হাজার ৫৮৭টি উত্তরপত্রের ফলাফলে পরিবর্তন আনা হয়েছে। এতে নম্বর বা গ্রেড বৃদ্ধি পেয়ে লাভবান হয়েছেন ২ হাজার ৩২০ জন শিক্ষার্থী।

পুনর্মূল্যায়িত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, খাতা চ্যালেঞ্জ করে অকৃতকার্য অবস্থা থেকে নতুন করে পাস করেছেন ১৮৬ জন শিক্ষার্থী। পূর্বে কাঙ্ক্ষিত জিপিএ-৫ না পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১২১ জন। এছাড়া আগে থেকেই জিপিএ-৫ পেয়েছিলেন এমন ১৪৩ জন শিক্ষার্থীর ফলাফল ও নম্বরে পরিবর্তন এসেছে। সব মিলিয়ে সিলেট বোর্ডে মোট ১ হাজার ২৮৬ জন শিক্ষার্থীর প্রাপ্ত জিপিএ পরিবর্তন হয়েছে।

তবে সব আবেদনে ভাগ্য বদলায়নি। পুনর্মূল্যায়ন প্রক্রিয়া শেষেও অকৃতকার্য বা ফেল অবস্থাতেই রয়ে গেছেন ১৫৭ জন শিক্ষার্থী।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad