জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের প্রশ্নপত্র বাতিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের প্রশ্নপত্র বাতিল

প্রথম ডেস্ক

১০/০৯/২০২৬ ১১:২৮:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের ‘ইন্ট্রোডাকশন অব সোশ্যাল ওয়ার্ক’ (পত্র কোড ২১২১০৯) পরীক্ষার প্রশ্নপত্র বাতিল করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিমের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় বিশ্ববিদ্যালয় থেকে ট্রেজারিগুলোতে সংরক্ষিত পত্র কোড ২১২১০৯-এর ইন্ট্রোডাকশন অব সোশ্যাল ওয়ার্কের নতুন সিলেবাসের প্রশ্নপত্র বাতিল করা হলো। এর পরিবর্তে একই পত্র কোডের নতুন মুদ্রিত প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা গ্রহণ করা হবে।

নতুন প্রশ্নপত্রে আগামী ২২ সেপ্টেম্বর সংশ্লিষ্ট পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি যথাসময়ে দেশের সব সংশ্লিষ্ট ট্রেজারিতে নতুন প্রশ্নপত্র সরবরাহ করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।



রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad