বিশ্বনাথে নিজ বাসায় ছাত্রদল নেতার ওপর হামলা, প্রতিবাদে মিছিল

বিশ্বনাথে নিজ বাসায় ছাত্রদল নেতার ওপর হামলা, প্রতিবাদে মিছিল

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

১০/০৯/২০২৬ ১১:২১:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথে নিজ বাসায় হামলার শিকার হয়েছেন পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ বকুল। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের টিএনটি রোডে এ ঘটনা ঘটে। হামলার জন্য নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদকে দায়ী করেছেন ছাত্রদল নেতারা।

আহত আবদুল মজিদকে প্রথমে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিশ্বনাথ থানার সামনে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।

স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি শামীম আহমদ তার নিজ ফেসবুক আইডিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন বিরূপ স্ট্যাটাস দেন। এসব পোস্টের কমেন্টে পাল্টা জবাব দিয়েছেন আবদুল মজিদ বকুল। এর জেরে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বকুলের বাসায় গিয়ে তার ওপর হামলা করা হয়। 

বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল রেজা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীমের ফেসবুক পোস্টে কমেন্ট করায়, সে আমাদের ছাত্রদলের পৌর যুগ্ম সাধারণ সম্পাদক বকুলের বাসায় গিয়ে তার ওপর হামলা করেছে। খবর পেয়ে আশপাশে থাকা নেতাকর্মীরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।  

এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান ‘ ঘটনাটি শুনেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad