বড়লেখায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ৭ লাখ টাকাসহ মালামাল লুট

বড়লেখায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ৭ লাখ টাকাসহ মালামাল লুট

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১০/০৯/২০২৬ ১৫:৫০:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বড়লেখা পৌরসভার উত্তর চৌমুহনী হতে বড়লেখা বাজারে যাবার পথে মেইন পিচ রাস্তার বাম পাশে মেসার্স হক এন্ড ব্রাদার্স এর পাশের বিল্ডিং হাজী আব্দুর রহমান কমপ্লেক্স এর ৬ তলা ভবনের ৫ম তলার একটা রুমের তালা ভেঙে দিনের বেলা প্রকাশ্যে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বড়লেখা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে বহুতল ভবনটিতে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানান প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে দুর্বৃত্তরা ভবনটির পঞ্চম তলার ৫০৮ নম্বর কক্ষের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। রুমে ডুকে তারা ঘরে থাকা নগদ ২ লাখ ১০ হাজার টাকা,জমি কেনার জন্য রাখা আরও প্রায় ৫ লাখ টাকা, একটি মোবাইল ফোন,পরিবারের পরিধেয় কাপড়সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স মালামাল নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সাহেদ আহমদ ও তাঁর খালা হেলন বেগম।

ঘটনার খবর পেয়ে স্থানীয় একজন গণমাধ্যমকর্মী সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ভবন মালিকের খবরের ভিত্তিতে বড়লেখা থানার এসআই করিমের নেতৃত্বে পুলিশের একটি দল দুপুর আনুমানিক ১টার দিকে ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

ভবনটিতে সিসিটিভি ক্যামেরা না থাকার বিষয়ে জানতে চাইলে ভবন মালিক প্রথমে এ বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন। পরে তিনি বলেন,সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য কাজের লোক পাওয়া যাচ্ছে না। 

অপরদিকে ভবনের কেয়ারটেকার উপজেলার বোবারতল এলাকার বাসিন্দা জামিল উদ্দিন উক্ত সংবাদ কর্মিকে বলেন,ভুক্তভোগী নারী তাঁর সন্তানকে নিয়ে সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। প্রায় ৩০ মিনিট পর তাঁরা বাসায় ফিরে আসেন। এই সময়ের মধ্যে তিনি ভবনে কোনো অপরিচিত ব্যক্তিকে উঠতে বা নামতে দেখেননি বলে জানান।

চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবার বড়লেখা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, ‘লিখিত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করা এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।।

হিফজুর রহমান / নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad