সিপিবি নেতা সুমনসহ গ্রেফতার শ্রমিকদের মুক্তির দাবিতে সিপিবির সমাবেশ
জেলা সিপিবি নেতা কমরেড আনোয়ার হোসেন সুমনসহ গ্রেফতার সকল শ্রমিকদের হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার এবং অবিলম্বে তাদের নি:শর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা শাখার এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কোর্ট পয়েন্টে শনিবার অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন।
ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি মনীষা ওয়াহিদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ব্ক্তারা বলেন,রিকশা শ্রমিকদের ন্যায্য ১১ দফা দাবি উত্থাপনকে কেন্দ্র করে যেভাবে শ্রমিকদের গ্রেফতার করা হয়েছে তা নি:সন্দেহে দেশের গণতান্ত্রিক অধিকার ও শ্রমিকদের মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন আঘাত। সমাবেশে বক্তারা ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- কমরেড আনোয়ার হোসেন সুমন সহ গ্রেফতারকৃত সকল রিকশা শ্রমিকের নিঃশর্ত মুক্তি দেওয়া, দায়েরকৃত সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার কর। আঞ্চলিক সাম্প্রদায়িক উস্কানি বন্ধ কর এবং রিকশা শ্রমিকদের ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা। বক্তারা উপরোক্ত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করার জোর দাবি জানান। দাবি আদায় না হলে শ্রমিক ও জনতার স্বার্থে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল কোর্ট পয়েন্ট এলাকা প্রদক্ষিণ করে।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিপিবির সাবেক সভাপতি ও বিশিষ্ট আইনজীবী কমরেড বেদানন্দ ভট্টাচার্য, সিপিবি নেতা ও বিশিষ্ট আইনজীবী কমরেড নিরঞ্জন দাস খোকন, কমরেড আহমুদুর রশীদ রিপন, বাংলাদেশ চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি কমরেড সবুজ তাতীঁ, সিপিবির সাধারণ সম্পাদক খায়রুল হাসান ও সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন।
ডি আর ডি
মন্তব্য করুন: