বিশ্বনাথে ৬টি চোরাই অটোরিকশা উদ্ধার
Led Bottom Ad

অটোরিকশা চোর চক্রের সদস্য আটক

বিশ্বনাথে ৬টি চোরাই অটোরিকশা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

০৮/১১/২০২৫ ২০:১৬:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথে চোরাই ও নাম্বারবিহীন ছয়টি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এসময় চোরাই অটোরিকশা চক্রের সদস্য সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে যৌথ অভিযানে এসব অটোরিকশা উদ্ধার করা হয়। বিশ্বনাথ থানা ও কানাইঘাট থানা পুলিশের সমন্বিত এই অভিযানে বিশ্বনাথ পৌরশহরের জানাইয়া (মশুল্লা) গ্রামের শরীফ উদ্দিনের বাড়ি থেকে ৫টি এবং পূর্ব মন্ডলকাপন গ্রামের ময়না মিয়ার বাড়ি থেকে ১টি অটোরিকশা উদ্ধার করা হয়। এসময় অটোরিকশা চুরির সাথে জড়িত সন্দেহে বিশ্বনাথ পৌরশহরের রাজনগর গ্রামের জুনাব আলীর ছেলে ও জানাইয়া গ্রামের শরীফ উদ্দিনের ভাগনা জুয়েল আহমদকে আটক করা হয়। তিনি পেশায় অটোরিকশা চালক বলে জানা গেছে।

থানা সূত্রে জানা যায়, কানাইঘাট থানা পুলিশ একটি চোরাই অটোরিকশা উদ্ধারে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাড়িটির অবস্থান বিশ্বনাথ উপজেলার জানাইয়া এলাকায় শনাক্ত করে। পরে বিষয়টি বিশ্বনাথ থানা পুলিশকে জানানো হলে, যৌথ অভিযান চালিয়ে ছয়টি অটোরিকশা উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক জুয়েল আহমদ চুরি করা অটোরিকশাগুলো বাড়িতে এনে মেরামত করে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। উদ্ধারকৃত অটোরিকশাগুলোর মধ্যে দুটি গাড়ির মালিকানা শনাক্তে কাগজপত্র যাচাই চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, “ঘটনার বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অটোরিকশা চোর সিন্ডিকেটকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad