সিলেটে নিজ বাসার ছাদে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
Led Bottom Ad

সিলেটে নিজ বাসার ছাদে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

প্রথম সিলেট প্রতিবেদন

৩১/১০/২০২৫ ১৮:২০:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রাজ্জাককে নিজ বাড়ির ছাদে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এবং মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব মরহুম মৌলুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো বাসার ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খুঁজতে গেলে ছাদে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে আবদুর রাজ্জাককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে এবং হত্যাকাণ্ডটি অত্যন্ত নৃশংসভাবে সংঘটিত হয়েছে। ঘটনাটি আমরা গভীরভাবে তদন্ত করছি।”

তিনি আরও জানান, হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। এলাকাজুড়ে শোক ও আতঙ্ক বিরাজ করছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad