বিশ্বনাথে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Led Bottom Ad

বিশ্বনাথে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

৩০/১০/২০২৫ ২২:৪৭:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথ উপজেলায় বহুল প্রতীক্ষিত ৩য় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট–২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে বিশ্বনাথ পৌর শহরের একটি অভিজাত পার্টি সেন্টারে এই সভার আয়োজন করে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে।


সভায় উপজেলার ৮ ইউনিয়নের জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ, সাংবাদিক এবং ক্রীড়া সংগঠকরা অংশগ্রহণ করেন। টুর্ণামেন্টকে ঘিরে সার্বিক পরিকল্পনা, মতামত গ্রহণ এবং দিকনির্দেশনা প্রণয়নের উদ্দেশ্যেই এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ট্রেজারার ও উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আবু মনসুর। সঞ্চালনায় ছিলেন সিলেট জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের সহসভাপতি আহাদ মিয়া ও সাংবাদিক মোস্তাক আহমদ মোস্তফা।

সভায় বক্তব্য রাখেন— অলংকারী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফেজ আরব খান, সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, ফুটবল কোচ রুহুল আমিন রাহুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, মডেল প্রেসক্লাব আহ্বায়ক জাহাঙ্গীর আলম খায়ের, সাংবাদিক আব্বাস হোসেন ইমরান, রেফারি আনোয়ার মিয়া, দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ও ফুটবল একাডেমির সদস্য তারেক আহমদ খজির, ইউপি সদস্য হেলাল আহমদ ও ক্রীড়া সংগঠক মিছবাহ খান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সমন্বয় কমিটির সদস্য ওয়াসিম উদ্দিন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দিলোয়ার হোসেন।

বক্তারা বলেন, স্থানীয় তরুণদের মাঝে ক্রীড়াচর্চা বাড়াতে এ ধরনের টুর্ণামেন্ট অত্যন্ত প্রয়োজনীয়। তারা এই উদ্যোগের প্রশংসা করে টুর্ণামেন্ট সফলভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় সর্বসম্মতিক্রমে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করে মাঠ পর্যায়ের কাজ দ্রুত শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad