সীমান্ত থেকে ইয়াবা এনে সিলেটে বিক্রির প্রস্তুতি
গোলাপগঞ্জে র্যাবের অভিযানে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর সদর দপ্তর, সিলেটের একটি অভিযানে গোলাপগঞ্জ থেকে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় র্যাব-৯, সিপিএসসি সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ উপজেলার শ্রীরামপুর বাইপাস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় র্যাব জানতে পারে, লক্ষীপাশা এলাকা থেকে একটি সবুজ রঙের সিএনজি যোগে দুই মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে গোলাপগঞ্জের দিকে আসছে। পরে চৌধুরী বাজার দাখিল মাদ্রাসার সামনে স্থাপিত চেকপোস্টে সিএনজিটিকে থামানোর সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া করে দুজনকেই আটক করে। তল্লাশিকালে সিএনজির সিটের পেছনে রাখা একটি হলুদ ব্যাগ থেকে ১৯টি লাল পলিপ্যাকেটে মোট ৩৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা।
আটককৃতরা হলেন—মোঃ সাইফুল ইসলাম (৪০), পিতা মৃত লুৎফর রহমান, সাং-মধ্য কানিশাইল, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, মোঃ নাজিম উদ্দিন (২৫), পিতা ফিরোজ আলী, সাং-উত্তর কানিশাইল, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে সিলেটে নিয়ে যাচ্ছিল।
র্যাব জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত ইয়াবাসহ গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: