দুর্বৃত্তায়িত রাজনীতি পরিবর্তনে তরুণদের এগিয়ে আসতে হবে : নুরুল হক নুর
Led Bottom Ad

সিলেটের বিয়ানীবাজারে গণঅধিকার পরিষদের বিভাগীয় গণসমাবেশ

দুর্বৃত্তায়িত রাজনীতি পরিবর্তনে তরুণদের এগিয়ে আসতে হবে : নুরুল হক নুর

নিজস্ব প্রতিনিধি, বিয়ানীবাজার

২৯/১০/২০২৫ ১১:৫১:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দুর্বৃত্তায়িত ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি পরিবর্তনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, “রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নিজেদের চিন্তা, সমাজ ও রাজনীতিরও সংস্কার জরুরি। পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে পরিণত করার সময় এসেছে।”

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সিলেটের বিয়ানীবাজারে গণঅধিকার পরিষদের বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, “ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে জাতির মুক্তির লড়াই চলছে। এই লড়াইয়ে বাংলার মানুষকে বিজয়ী হতে হবে। গত ১৫ বছরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, ভিন্নমতের মানুষের ওপর মামলা-হামলা চালিয়ে দেশে একদলীয় শাসন কায়েম করেছে।”

তিনি আরও বলেন, “জাতির বৃহত্তর স্বার্থে তরুণ ছাড়া স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই গণঅভ্যুত্থানের সুফল জনগণের কাছে পৌঁছাতে নতুন নেতৃত্বকে সামনে আনতে হবে।”

সমাবেশ শেষে গণঅধিকার পরিষদের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমের উদ্বোধন করেন নুরুল হক নুর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমান, সিলেট-১ আসনের প্রার্থী আকমল হোসেন, হবিগঞ্জ-১ আসনের প্রার্থী আহমদ হোসেন জীবন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসান, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান প্রমুখ।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad