কোম্পানীগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
Led Bottom Ad

ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে

কোম্পানীগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

২৯/১০/২০২৫ ০০:০৪:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে কোম্পানীগঞ্জ এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা যুবদল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ও সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন দুদু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল মোত্তাকিন বাদশা, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার আহমদ রুহেল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, জেলা যুবদলের ১ম সদস্য খোকন রঞ্জন দে, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রজন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম আহমদ ফরহাদ, আব্দুল্লাহ আল মামুন, রাইসুল ইসলাম রাজন, আরমান আহমদ, আবু আল হেলাল, আবুল হোসেন, সিনিয়র সদস্য হেলাল মিয়া, মাসুদ রানা, আসাদুজ্জামান আসাদ, ওয়ারিছ মিয়া, ও মাসুক মিয়া প্রমুখ।


বক্তারা বলেন, “জাতীয়তাবাদী যুবদলের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে আমাদের একটাই লক্ষ্য—ধানের শীষের বিজয় নিশ্চিত করা।”

তারা আরও বলেন, “যুবদল কখনো বিভেদে বিশ্বাস করে না। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad