অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন ড. আসিফ নজরুল
Led Bottom Ad

এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিস্ফোরক মন্তব্য

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন ড. আসিফ নজরুল

প্রথম ডেস্ক

২৮/১০/২০২৫ ২৩:০৮:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বলে আলোচিত আইনবিদ ও কলামনিস্ট ড. আসিফ নজরুল সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।


মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আসিফ নজরুল তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। এখন তার কোর্টে বল গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন।”

এ সময় তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আহ্বান জানান তাঁর উপদেষ্টাদের নিয়ে শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিতে।


নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “প্রধান উপদেষ্টা যদি সত্যিই জনগণের পক্ষে থাকেন, তবে তিনি জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দেবেন। সেদিন শহীদ পরিবার ও আহতদেরও উপস্থিত রাখতে হবে। ওইদিন এনসিপি সনদে স্বাক্ষর করবে।”

তিনি আরও দাবি করেন, জুলাই সনদ বর্তমানে আইন কমিশনে রয়েছে, এবং এর বাস্তবায়নে ড. আসিফ নজরুলের সক্রিয় ভূমিকা থাকা উচিত।


এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, “বাহাত্তরের পচা সংবিধান দিয়ে এই দেশ আর চলতে পারে না। এ সংবিধান আমাদের ভাইদের হত্যার বৈধতা দিয়েছে। রক্তের ট্যাঙ্কার দিয়ে কেউ রাজনীতি করতে চাইলে, বুলেট রেভুলেশনের পর ব্যালট রেভুলেশনের মাধ্যমে মানুষ জবাব দেবে।”

তিনি আরও বলেন, “দলীয় দাস হিসেবে কেউ সংস্কার রুখতে চাইলে সেফ এক্সিট পাবে না তারা। মানুষ তাদের বিচার করবেই।”

নাসীরুদ্দীন পাটওয়ারী আশাবাদ ব্যক্ত করেন যে এনসিপি ভবিষ্যতে সরকার গঠন করবে, কারণ তাদের রাজনীতি “পেছনের দরজা বা বিদেশি দূতাবাসনির্ভর নয়।”


বর্তমান অন্তর্বর্তী সরকার সম্পর্কে তিনি বলেন, “ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার অথর্ব নির্বাচন কমিশন গঠন করেছে। আমরা সেই লাউ সেই কদুর নির্বাচন চাই না। বিএনপি-জামায়াত এখন নাটক করছে—একদল ভারতে, আরেকদল পাকিস্তানে পা দিয়ে রেখেছে।”


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad