জুড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

জুড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০৪/০৭/২০২৬ ১৫:২৫:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের জুড়ীতে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উফশী রোপা আমনের বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, বিভিন্ন জাতের সবজির বীজ, বৃক্ষের চারা ও রাসায়নিক সারসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।


শনিবার (৪ জুলাই) জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু।


জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল আলম খান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাসুম রেজা, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল কাইয়ুম এবং সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান চুনু।


অনুষ্ঠানে বক্তারা দেশের সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করে তুলতে সরকারের এই কৃষি প্রণোদনা কর্মসূচির গুরুত্ব ও কার্যকারিতা তুলে ধরেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপস্থিত কৃষকদের হাতে বিনামূল্যে উন্নত মানের বীজ, সার ও চারাগাছ তুলে দেন।

সজল আহমেদ / তাহির আহমদ

মন্তব্য করুন: