৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিশ্বনাথে গণঅধিকার পরিষদের র্যালি ও পথসভা
গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে র্যালি, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি নতুন বাজারের প্রবাসী চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অবিচলভাবে কাজ করে যাচ্ছে। সিলেট-২ আসনে দলের সংসদ সদস্য পদপ্রার্থী জামান সিদ্দিকী দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছেন।
সভায় সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আজমল আলী আতিক। বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহিদুল ইসলাম রাজু, সিলেট মহানগর যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ সানি, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাউল হক মোহন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সংগঠক বুরহান আহমদ, নূরুল আমিন, ওলিউর রহমান, মিজানুর রহমান, জামাল আহমদ, আবু বকর, মইনুল ইসলাম, কিবরিয়া, আবুল খায়েরসহ স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়।
এ রহমান
মন্তব্য করুন: