জৈন্তাপুর সীমান্ত দিয়ে আরো ৪০ জনকে পুশইন করেছে বিএসএফ
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে আরও ৪০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১২ জুন ) ভোরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন জৈন্তাপুরের শ্রীপুর ও মিনাটিলা বিওপি সীমান্ত এলাকা দিয়ে এদের পুশইন করা হয়।
৪৮ বিজিবি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানান, রাত আনুমানিক ১টা ২০ মিনিট থেকে ভোর ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে ভারতীয় ২ এবং ৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা সিলেটের, শ্রীপুর এবং মিনাটিলা সীমান্ত দিয়ে একযোগে এসব পুশইনের চেষ্টা চালায়। তবে সতর্ক অবস্থানে থাকা বিজিবির টহল দল তাদের সবাইকে আটক করে ।
এদিকে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপি কর্তৃক ২টি পরিবারের মোট ১৭ জনকে আটক করে বিজিবি। তারমধ্যে পুরুষ ৪জন, মহিলা ৪জন ও শিশু ৯জন রয়েছে । অপর দিকে মিনাটিলা বিওপিতে ৪টি পরিবারের মোট ২৩ জনকে আটক করেছে।বিজিবি। আটককৃতদের মধ্যে পুরুষ ৯জন, মহিলা ৭জন ও শিশু ৭জন । ভারত থেকে আসা লোকজন লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে দাবি করেন।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে আটককৃতরা অতীতে বিভিন্ন ভাবে ভারতে চলে গিয়ে আত্মীয় সজনের সাথে বসবাস করে আসছিল। গতরাতে বিএসএফ তাদেরকে রাতের আঁধারে পুশইন করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। বর্তমানে আটককৃতদের বিরুদ্বে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে ।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: