সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ৭০ জনকে ‘পুশইন’ বিএসএফের
Led Bottom Ad

সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ৭০ জনকে ‘পুশইন’ বিএসএফের

১২/০৬/২০২৫ ০৩:২৮:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে মোট ৭০ জন বাংলাদেশিকে ‘পুশইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১২ জুন) ভোর পর্যন্ত একাধিক সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয়া হয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


সিলেটের জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে পুশইন করা হয়েছে ৫৩ জনকে এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্ত দিয়ে এসেছে আরও ১৭ জন। পুশইন হওয়া এসব মানুষের বেশির ভাগই নারী ও শিশু। বিজিবি বলছে, এদের সবাই অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানকার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন।


জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপির আওতাধীন মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে দুটি পরিবারে মোট ১৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৯ জন শিশু রয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৭ জন কুড়িগ্রাম জেলার এবং ১০ জন লালমনিরহাট জেলার বাসিন্দা।


একই উপজেলার মিনাটিলা বিওপি এলাকা দিয়ে ৪টি পরিবারের ২৩ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ৯ জন পুরুষ, ৭ জন নারী ও ৭ জন শিশু। তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা।


এছাড়া কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ বিওপি সীমান্ত দিয়ে আরও ২টি পরিবারের ১৩ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে। তারাও কুড়িগ্রামের বাসিন্দা।


৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, পুশইন হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে এবং তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ। বিজিবি বলছে, তাদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী ও ৮ জন শিশু রয়েছে। তারা সবাই লালমনিরহাট জেলার বাসিন্দা।


২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এই পুশইনের ঘটনা ঘটে।


বিজিবি সূত্র জানায়, এর আগেও চলতি বছরের ২৮ মে একই সীমান্ত পথ ব্যবহার করে ১৬ জন বাংলাদেশিকে পুশইন করেছিল বিএসএফ।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad