তামাবিলে জব্দকৃত পন্য নিলামকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩
জব্দকৃত পন্য নিলাম নিয়ে দু'পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৭ আগষ্ট) সকালে সিলেটের তামাবিলে এই ঘটনা ঘটে।
জানাগেছে,তামাবিল স্থল শুল্ক স্টেশনে জব্দকৃত পণ্য নিলাম নিয়ে দু পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয় এ সময় জব্দকৃত পণ্য নিলামে স্থানীয় ব্যবসায়ীদের অংশ গ্রহন করতে বাধা দেয়ার অভিযোগ উঠে। ঘটনার প্রতিবাদ করেন তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের সদস্য নুর উদ্দিন আমহদ।
এসময় তাকে শুল্ক স্টেশনের সামনেই স্মাগলার গ্রুপের সদস্যরা গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে।
বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও তা সমাধান করা সম্ভব হয় নি। এছাড়াও বেঙ্গাই মিয়া নামের এক শ্রমিক আহত হয়েছেন।
চিকিৎসকদের সংগে কথা বলে জানা যায় তার অবস্থা খুবই আশঙ্গাজনক।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: