ওসমানীনগরে প্রতিপক্ষের হট্টগুলের পরও হুমায়ুন কবিরের মতবিনিময়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব হুমায়ুন কবির সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় ইলিয়াস পন্থী তাহসিনা রুশদী লোনার সমর্থকদের উসকানিমূলক আচরণে হট্টগোলের ঘটনা ঘটলেও শেষ পর্যন্ত সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫ইং) রাত ৮টায় ওসমানীনগর উপজেলার ৬নং তাজপুর ইউনিয়নের উদ্যোগে তাজপুর খাজা আছাব বান্ডারীর সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা চলাকালীন সময়ে শ্রমিক নেতা আফরোজ আলী সভাপত্তিতে, সমর আলীর পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা ছলা কালীন সময়ে রাস্তার ও পাস হপাস লোনার গ্রুপ ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক স্লোগান দিয়ে সভা পণ্ড করার চেষ্টা চালায়। তারা উত্তেজনা ছড়াতে ধারাবাহিকভাবে অশালীন স্লোগান দেয়। এসময় হুমায়ুন কবির সমর্থকেরা পাল্টা ধানের শীষের পক্ষে স্লোগান দিলে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লোনার সমর্থকদের অপতৎপরতা ব্যর্থ করে দেয়।
হুমায়ুন কবিরের সভা সফল
বক্তারা বলেন—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী নেতৃত্ব ও তারেক রহমানের দূরদর্শী দিকনির্দেশনাই বিএনপির শক্তি। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তারা আরও বলেন, হুমায়ুন কবিরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে লোনার গ্রুপ নোংরা রাজনীতির আশ্রয় নিয়েছে। কিন্তু তাদের উসকানিমূলক তৎপরতা ব্যর্থ হয়েছে, আর জনগণের ভালোবাসায় হুমায়ুন কবিরের মতবিনিময় সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয়তাবাদী হুমায়ুন কবির সমর্থক ফোরাম, ওসমানীনগর। এ এময় উপস্থিত ছিলেন তাজপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ইমরান রব্বানী, ওসমানী নগর উপজেলার ভাইস চেয়ারম্যান গয়াচ মিয়া,বিশিষ্ট রাজনীতিবিদ মকসুদ মিয়া, গোওয়ালা বাজার ইউনিয়ন এর ইউপি সদস্য সাইস্তা মিয়া, উসমানপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রব,বিএনপি নেতা ইয়াওর আলী,বিএনপি নেতা লেবু মিয়া, সাবেক ওসমানীনগর ছাত্রদলের সাহিত্যিক ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহ জামাল, সাবেক ওসমানীনগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমদ আলী, ,
,আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা কালাম আহমদ, মিজানুর রহমান মিজু, তাজপুর ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি আনহার মিয়া, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল মিয়া,কৃষকদলের সম্পাদক আলকাস মিয়া,সুলেল মিয়া, সুহিন মিয়া, দিদার মিয়া, গয়াছ মিয়া,, সৈয়দ দবির আলী, বাবুল মিয়া,প্রমুখ।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: