সিলেটে গলাকেটে ব্যবসায়ীকে হত্যা

সিলেটে গলাকেটে ব্যবসায়ীকে হত্যা

প্রথম সিলেট প্রতিবেদন

২৪/০৮/২০২৬ ১২:৪৫:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের শাহপরান (র.) মাজার রোড এলাকায় শাহাবুদ্দিন (৬৫) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে শাহপরান (র.) থানার ইসলামাবাদ এলাকায় নিহতের বাসার কাছে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। 

নিহত শাহাবুদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বিজয় বাড়ির বাসিন্দা। তিনি শাহপরান (র.) থানার ইসলামাবাদ এলাকায় বসবাস করতেন।

নিহতের ভাতিজা রুমেল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, কারা এবং কী কারণে শাহাবুদ্দিনকে হত্যা করেছে, সে বিষয়ে তারা এখনো কিছু জানতে পারেননি।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad